নিজস্ব প্রতিবেদক | ০৪:৪১ পিএম, ২০২২-০৮-২৯
বান্দরবানের বসত ভিটার জমি বিরোধের ছেলে হত্যার দায়ে পিতাসহ পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯আগস্ট) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা দেন।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
তারা হলেন, আরিফ উল্লাহ (৩৫), আছমা ছিদ্দিকা (২৮), মোজাফ্ফর আহাম্মদ (৬৫)। তারা সকলেই নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্ডল্যা ঘোনা এলাকার বাসিন্দা।
আদালত দেওয়া তথ্য মতে, ২০১৬ সালে ৯ ডিসেম্বর সকালের বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধের জেরে দা, হাতুড়ি, লোহার রড ও গাছের লাঠি নিয়ে শাহ আলম নামে ভিকটিমকে কোপ দেয়। ১৮ ডিসেম্বর সকালে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহত স্ত্রী আরফাতুন্নেছা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করেন।
২০১৭ সালের ৮ নভেম্বর এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করিম জানান, আসামিরা বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধের জেরে হত্যা করে। এ ঘটনায় দায়রেকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়। আদালতের বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড রায় দিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited